বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ওপেন স্টুডিও ইউকে এবং কনটেক্সট বিডি’র উদ্যোগে ৯টি ভিন্ন থিমে ৫০টি প্রবন্ধ সম্বলিত 'নেক্সট ৫০ কানেক্টিং বাংলাদেশ' শিরোনামে বই লঞ্চিং প্রোগ্রামে একজন রিভিউয়ার এবং লেখক হিসেবে অংশগ্রহণ করেছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার রেডিসন গার্ডেন হোটেলে (উৎসব ব্যাঙ্কোয়েট হল) এ বই লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বইটির জন্য কয়েকটি গবেষণাপত্র পর্যালোচনা করার পাশাপাশি ‘Urban Fabric and Place Making’ (‘আরবান ফ্যাব্রিক অ্যান্ড প্লেস মেকিং’) এর উপর “Green Rooftop Socialization: An Alternative Approach to Enhance Dhaka’s Livability” (সবুজ ছাদের সামাজিকীকরণ: ঢাকার বাসযোগ্যতা বৃদ্ধির জন্য একটি বিকল্প পদ্ধতি) শিরোনামে একটি থিম পেপার দিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। বইটি উন্মোচনের স্পন্সর ছিল শাহ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




