সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জৈন্তাপুরেও উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ফিতা কেটে উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।


এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল হক খোকন, ডক্তর কুদরত উল্লাহ বিয়াম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৭