কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও সংস্থার অংশগ্রহণে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এর সভাপতিত্বে ও ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখ্শ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু বক্কর নাসের রাশু ও ডা. আমিনুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- যক্ষা নিয়ন্ত্রণ সুপারভাইজার হারুন মিয়া।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সরকারি হাসপাতালে বিনামূল্যে কপ পরীক্ষাসহ যক্ষা রোগের চিকিৎসা করা হয়। তাই সাধারণ মানুষের মধ্যে যক্ষা রোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে যেতে হবে এবং সময়মত চিকিৎসা নিতে হবে।

উল্লেখ্য, কুলাউড়া হাসপাতালের যক্ষা ইউনিটের মাধ্যমে বিগত ২০২১ সালে ৬ হাজার ৯ জন রোগীর কপ পরীক্ষা করে ১ হাজার ৫৭ জন রোগী শনাক্ত করা হয়। এরমধ্যে চিকিৎসা নিয়ে ৮ শত ৪ জন আরোগ্য লাভ করেছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগীয় ডাক্তারসহ স্বাস্থ্য কর্মীরা ও হীড বাংলাদেশের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৮