মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিসেফ কর্তৃক ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান।
পৌরসভার মেয়র, মো. জুয়েল আহমেদ, অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৯




