সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া বলেছেন, সরকার ইমামদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে জনকল্যাণের সুযোগ করে দিচ্ছে। সরকারের জনমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা সমাজে সচেতনতা সৃষ্টি করে ইতিবাচক ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে পাঁচদিন ব্যাপি ৫৩৫তম রিফ্রেসার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পিআরএল) ফরিদ উদ্দিন আহমদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার উপ পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান।

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, ইসলামি শিক্ষা ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে হাজার হাজার ইসলামি বই প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

তিনি ইমামদেরকে এসব বই দিয়ে গ্রামেগঞ্জে পাঠাগার গড়ে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে সিলেট বিভাগসহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে সাতটি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১