গোলাপগঞ্জে এই প্রথম ৪০ বছর পর জমকালো আয়োজনে পালন করা হয়েছে এসএসসি ব্যাচের মিলন মেলা। আতহারিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের এই প্রবীণ মিলন মেলা ইতিহাসে সাক্ষী হল গোলাপগঞ্জবাসী।
প্রায় ৩বছরের অক্লান্ত প্রচেষ্ঠায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশে থেকে এসে উপস্থিত হয়েছেন ১৯৯১-৮২ ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় ড্রীমল্যান্ড পার্কে আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়জুল আলম। গীতা পাঠ করেন করেন অশোক পাল।
সূচিত অনুষ্ঠানে সিলেট বেতারের উপস্থাপক সৈয়দ সাইমুম আনজুম ইভাম ও হানিফ জোয়ারদারের যৌথ সঞ্চালনায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপস্থিত অতিথি ও ১৯৯১-৮২ ব্যাচের শিক্ষার্থীরা। আলোচনা শেষে বালিশ বদল খেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সকাল ১২ টা বিকেল ৫ পর্যন্ত চলে নানা কর্মসূচি। দীর্ঘ ৪০ বছর পর মিলিত হয়ে আবেগআপ্লুত ছিলেন অনেকেই।
সর্বশেষ সন্ধ্যা পর শুরু হয় সিলেটের বিভিন্ন সুনামধন্য শিল্পীদের উপস্থিতিতে মরোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত আটটায় এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আতহারিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের ১৯৮১-৮২ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইংল্যান্ড প্রবাসী প্রধান এডমিন এডভোকেট হিরেকুজ্জামান চৌধুরী, হল্যান্ড প্রবাসী এডমিন এমরান হোসেন, এডমিন আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইংল্যান্ড প্রবাসী কাওসার আহমদ, ফরিদ হোসেন, আমেরিকা প্রবাসী আব্দুস সালাম, ইংল্যান্ড প্রবাসী আতাউর রহমান সেলিম, আমেরিকা প্রবাসী, বাবুল আহমদ রেজাব, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট দেলয়ার হোসেন দিলু, এডভোকেট কবির আহমদ বাবর, ইংল্যান্ড প্রবাসী মারুফ রশিদ, খলিলুর রহমান, কানাডা প্রবাসী ফয়ছল আহমদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী সাহেদ আহমদ, ইংল্যান্ড প্রবাসী নাসির উদ্দিন, বিজয় কুমার পুরকায়স্থ বাবুল এডভোকেট.শাহ আশরাফুল ইসলাম,জয়নাল জোয়ার্দার, ডাঃপাবন পাল চৌধুরী কানাডা প্রবাসী জামাল হোসাইন, সালেহ আহমদ গেদা, ইংল্যান্ড প্রবাসী ফয়ছল আহমদ, আমেরিকা প্রবাসী ওলিউর রহমান, ইংল্যান্ড প্রবাসী রায়হান আহমদ, জগৎ জ্যোতি দাস টুটুল,জহিরুল ইসলাম ঝুরু, কাজী ফয়জুল আলম, ছাইদুর রহমান, কামাল উদ্দিন খান বেলাল, ফখরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুস শহীদ, মুকিত মিয়া, জামাল উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী ঝুনুর আহমদ, আহবাবুর রহমান সেলু, আব্দুল মান্নান কয়েছ, গিয়াস উদ্দিন, হোসাইন আহমদ, ফখরুল ইসলাম, মালেক, আমেরিকা প্রবাসী ছাদেক খান, ইংল্যান্ড প্রবাসী মামুন মিয়া, আমেরিকা প্রবাসী আফতাব উদ্দিন, ফেরদ্দৌস আহমদ, ইছরাইল আলী, আমেরিকা প্রবাসী সালেহ আহমদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী মামুম মিয়া, আমেরিকা প্রবাসী আফতাব আলী, ফেরদৌস আহমদ, ইছরাব আলী, সালেহ আমহদাহ গোলাপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীদের পাশাপাশি গা পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান এডমিন ইংল্যান্ড প্রবাসী এডভোকেট হিরেকুজ্জামান চৌধুরী ও এসএসসি ব্যাচের শিক্ষার্থী আব্দুল মালেক।
সিলেটভিউ২৪ডটকম/কেএইচ/এসডি-৩৪




