বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন সিলেটের দর্শকরা। আগামী ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা।

সিলেট জেলা স্টেডিয়ামে হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৯ মার্চ বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি শুরু হবে। মাঠে বসে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

সেলিম জানান, শুক্রবার (২৫ মার্চ) থেকে ম্যাচের দিন অবধি সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। প্রতিটি টিকেটের মূল্য ১০০ টাকা।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে