জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের কর্ম-পরিকল্পনা থাকতে হবে। তাহলে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে কোনো আপোষ নেই।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি-২০২১ উত্তীর্ণদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, যারা মা-বাবা-শিক্ষককে সম্মান করে না তাদের জীবন দুর্বিষহ হয়। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে লেখাপড়ার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহবান জানান।
আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নবাব আলী নকি খানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি মো. খুরশীদ উল্ল্যাহ, আওয়ামী লীগ নেতা নবাব আলী সাজ্জাদ খান, প্রভাষক সুজল মিয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত ২৩৪ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়ে বরণ ও ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণ ৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১১




