সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি ও এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজারস্থ ফোরামের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মোহাম্মদ আলী মজনু বলেন, আমি মানবসেবাকে পছন্দ করি বলেই আমার সাধ্যমত নিজ উপজেলায় মানবসেবা করে যাচ্ছি। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও দেশ প্রেমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। খেটে খাওয়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দলীয়ভাবে মনোনয়ন পেলে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করব। তবে, নির্বাচন করি বা না করি, আমি আমার সাধ্যমত মানবসেবা অব্যাহত রাখব।
এম এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, আব্দুুস সালাম, বদরুল ইসলাম মহসিন, এম.এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১২




