বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে গত বুধবার রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রামের লুৎফুর রহমান খসরু বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৫, তারিখ ২৪ মার্চ ২০২২। মামলার এজাহারে আমির আলীসহ ২২জনের নাম উল্লেখ করে বিবাদী করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে বুধবার বিকালে সংঘটিত সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত আমির আলী ও ইয়াকুব আলীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য : গত বুধবার স্থানীয় কবরস্থানে যাতায়াতের রাস্তায় পাকাকরণ কাজের জের ধরে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে কমপক্ষে ৮জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মামলার বাদী লুৎফুর রহমান খসরু অভিযোগ জানিয়েছেন, তাদের পারিবারিক কবরস্থানে যাতায়াতের রাস্তায় পাকাকরণ কাজ শুরু করলে প্রতিপক্ষ আমির আলী গং বাধা প্রদান করেন।
এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রমাপ্রসাদ চক্রবর্তী বুধবার বিকালে উভয়পক্ষে সংঘর্ষ ও বৃহস্পতিবার লুৎফুর রহমান খসরু বাদী হয়ে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলমান আছে। গ্রেফতারকৃত আমির আলী এবং ইয়াকুব আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-১৬




