গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকৃতরা হল- উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মৃত মো. ফারুক উদ্দিনের পুত্র আতাউল করিম রুমন(২৩), চন্দরপুর গ্রামের মৃত জিলাল উদ্দিনের পুত্র মো. আলী কাজল (২৭) ও বিয়ানীবাজার উপজেলার সদরপুর নীলগ্রাম এলাকার মৃত পংকি মিয়ার পুত্র সায়েদুর রহমান (২৭)।
তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, তাং-২৫-০৩-২২।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদের নির্দেশে এসআই পার্থ সারথী দাস সঙ্গীয় নিয়ে উপজেলার বানিগাজী এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/কেএইচ/এসডি-২১




