মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ কবির, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, সিলেট জেলা তাতী লীগের সহ সভাপতি তুহিন আহমদ সহ নেতৃবৃন্দ।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১