২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে দিরাই উপজেলা খেলাঘর।
শুক্রবার রাত ৮ টায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করে সংগঠনটি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা খেলাঘরের সহ সভাপতি লালবাঁশি দাস, জিয়াউর রহমান লিটন,সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, পিংকু দাস, ঝুটন সূত্রধর, রঞ্জু সূত্রধর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক জীবন সূত্রধর, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম, সদরোল ইসলাম, শীকর হিমালয় দাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০২




