মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ এর নেতৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পন করা হয়। শ্রদ্ধা অপর্নকালে সিলেট মহানগর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮