মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে সহকারী শিক্ষক নাসিমা খাতুন ফেরদৌসী ও কমলেশ মিস্ত্রির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- প্রফেসর ডা. মোঃ আবুল ফতেহ, সভাপতি, বিদ্যালয় অ্যাডহক কমিটি ও প্রাক্তন অধ্যক্ষ মদন মোহন বিশ্ববিদ্যালয়।


স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসিমা খাতুন ফেরদৌসী, সিনিয়র শিক্ষক সিদ্দিকা খাতুন, নাসিমা খাতুন।

উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক রাফিয়া খাতুন, জামাল উদ্দিন, অলি রানী মিত্র, রওশন জাহান, ফজলুর রহমান, হাবিবা খাতুন, রুনা সুলতানা প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০