যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগ।
এ উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শনিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুস সালাম, সহকারী অধ্যাপক শাকিল ভূইয়া, পিএসএস সোসাইটির সহ সভাপতি মোঃ ইমন সরদার, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন তালুকদার, শুভ আহমেদ, ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মোহাইমিনুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৩২




