মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত শরীর চর্চা প্রদর্শণী প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রথম এবং কুচকাওয়াজ প্রতিযোগিতায় উপজেলায় দ্বিতীয় হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতিরপিতাসহ সকল শহীদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানিয়ে জহুর চান বিবি মহিলা কলেজের পক্ষ থেকে দিবসটি পালিত হয়েছে।


সূর্যোদয়ের সাথে সাথে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে, শিক্ষক, কর্মচারীদের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতি ও বৃহত্তর সিলেটের প্রথম শহীদ শহীদ মফিল হোসেন ও শহীদ হাফিজ উদ্দিনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে।

সকাল ৮টা শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন। সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে ‘স্বাধীনতা তুমি বিশ্বের বুকে আমার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মো: শাহীন মিয়া, প্রভাষক কাজী শেফা, প্রভাষক মো: আরিফুর রহমান, প্রভাষক মো: হোসেন, প্রভাষক সুরাইয়া ফারহানা, প্রভাষক শারমিন আক্তার রিয়েল, প্রভাষক জাকিয়া মেহের ইভা প্রমুখ।

এর আগে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও স্বাধীনতা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে শিক্ষকবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সভায় অধ্যক্ষ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আজ উন্নয়নের পথে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পাঁচ দশকের বাংলাদেশের বিশ্ব স্বীকৃত কিছ‚ অর্জন থাকলেও আমাদের নতুন প্রজন্মকে গড়ে উঠতে হবে বিশ্ব নাগরিক হিসেবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে দেশপ্রেম ও মানবিকতায়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪