সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মাফিজ আলী (৪৮) গং ও একই গ্রামের আব্দুল বাছিতের স্ত্রী শিশমা বেগম (৩১) গংদের মধ্যে বাড়ি নির্মাণের ভূমি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
মাফিজ আলী নিজ গ্রামে (বিশ্বনাথ-রামপাশা রোডের পশ্চিম পাশে) একটি বাড়ি নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু করেন। এতে বাঁধা দেন শিশমা বেগম।
এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাতের আশংঙ্কা রয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে মাফিজ আলী বলেন, নামজারির কাগজ অনুযায়ী রামপাশা মৌজার জেএল নং ৫৭, খতিয়ান নং ২৫১ এর ৩১৭৬ দাগের ১৩ শতক ভ‚মি খরিদা সূত্রে তিনি মালিক। এই ভুমির দাবি নিয়ে শিশমা বেগম একাধিক বার কোর্টে মামলা করলেও আদালতের রায় আমার (মাফিজ) পক্ষে রায় আসে। আদালতের রায় পাওয়ার পর পরই আমি (মাফিজ) ওই ভ‚মিতে বাড়ি নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু করি, এতে শিশমা আপত্তি দেন। এমন অভিযোগ এনে গত ৩০ জানুয়ারী আমি (মাফিজ) সিলেট সহকারী জজ আদালত বিশ্বনাথে একটি মোকদ্দমা (নং ১৩/২২ইং) করি। এরই প্রেক্ষিতে আদালত শিশমা বেগমকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু সে (শিশমা) ওই নোটিশের কোনো জবাব দেননি। পাল্টা আমাকে (মাফিজ আলীকে) হুমকি-ধামকি প্রদান করেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পায়তারার চেষ্ঠা লিপ্ত রয়েছেন সে (শিশমা)।
শিশমা বেগমের ভাসুর মোস্তফা আহমদ বলেন, হত-দরিদ্র শিশমা বেগম ওই ভ‚মির পেছনে নদীর চরে সরকারি ভ‚মিতে গৃহ নির্মাণ করে আসছেন। কিন্তু মাফিজ আলী তার ভূমি ছাড়াও শিশমা বেগমের বাড়ির রাস্তা ও সামনের কিছু অংশ দখল করে মাটি ভরাট করেছেন। ফলে রাস্তা ছাড়া শিশমার পরিবারের লোকজন কিভাবে চলাচল করবে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৬১




