মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংখল ভেঙে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করবে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি। কর্মসূচীর অংশ হিসেবে মহানগর জাতীয় পাটির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকতি সহ জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ ও সাধারণত সম্পাদক এডভোকেট কাওসার আহমদ এর নেতৃত্বে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন পরবর্তী সকাল ১০ টায় শহিদ মিনারে রক্তদান কর্মসূচী পালন করা হয়।
রক্তদান কর্মসূচী শুরু হয় মহানগর জাতীয় পার্টির সদস্য হুশিয়ার আলী এর রক্তদানের মাধ্যমে। বিকাল পর্যন্ত রক্তদান কর্মসূচী চলবে।
আগামীকাল মহানগর জাতীয় পাটির পক্ষ থেকে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা দেওয়া হবে পরদিন অর্থাৎ ২৮ মার্চ সোমবার জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পতাকা বিতরণ করা হবে।
উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ সভাপতি লিয়াকত আলী খান, ডা. আক্তার হোসেন, শামসুজ্জামান কবির, জেলা সহ সভাপতি আব্দুল কাদির মেম্বার, মহানগরীর উপদেষ্টা এডভোকেট ফজলুল হক রানা, সহ হুসিয়ার আলী, ফরহাদ, আল-আমীন, জমির উদ্দিন, আবুল কালাম, খায়রুল ইসলাম চৌধুরী, খছরুল ইসলাম লস্কর, রেদোয়ান আহমদ, নজরুল ইসলাম, নূর মোহাম্মদ, অলি আহমদ, শফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রায়হান আহমদ, শাহরিয়ার চৌধুরী, আইনুল ইসলাম, নাজন আহমদ, সুলন আহমদ, জুবেল আহমদ, রুবেল আহমদ, শুক্কুর আলী, আকবর আলী, মুজাম্মেল আহমদ, আঁখি বেগম, একলাছ আলী, আলাই আহমদ, আলম আহমদ, আরিফ আহমদ, আছমা বেগম, আজিজ আহমদ, শেখর চন্দ্র বোধ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬২




