(প্রতীকী ছবি)

সিলেট মহানগরীতে করোনা প্রতিরোধক টিকার ১ম ও ৩য় ডোজের তিন দিনের বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে সিটি করপোরেশন। আগামী ২৮ থেকে ৩০ মার্চ চলবে এই ক্যাম্পেইন।

সিসিক এক বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরীর ওয়ার্ডভিত্তিক কেন্দ্রেসমূহে আগামী ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ফাইজারের ৩য় ডোজ ও ১ম ডোজ টিকা দেয়া হবে। যেসকল টিকা গ্রহীতা গত ২৩ থেকে ফ্রেব্রুয়ারি ২৮ পর্যন্ত ক্যাম্পেইনে সিসিকের ওয়ার্ডভিত্তিক টিকাকেন্দ্রে ফাইজার-এর প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তারা ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ২য় ডোজ প্রদান করা হবে। টিকা গ্রহীতাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে টিকার ২য় ডোজ গ্রহণ করতে সিসিকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল নাগরিক টিকার ২য় ডোজ গ্রহণের ৪ মাস অতিক্রম হয়েছে কিন্তু তারা এখনো ৩য় ডোজ গ্রহণ করেননি তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকার ৩য় ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে ক্ষুদে বার্তা ছাড়াই তাদেরকে টিকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ বছরের নিচে ছাড়া যারা এখনো কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তারাও এই ক্যাম্পেইনের সময়ে ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকার প্রথম ডোজ নিতে পারবেন।

উল্লেখ্য, ১৮ বছর থেকে বেশি বয়সের যারা জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করেছিলেন, তাদের ২য় ডোজ গ্রহণ করতে হবে না।


সিলেটভিউ২৪ডটকম / সিসিক / ডালিম