যথাযথ মর্যাদায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার বিএনএ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।


শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপ পরিচালক ডা. মো. আব্দুল গফফার, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ রিনা বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন।

নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারন সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, নার্সিং কর্মকর্তা গোলাম মোস্তফা, তাইবুনা আক্তার, সুমন চন্দ্র দাস, মো. আমিনুল ইসলাম, মো. নাজির আলম, আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, সমীর চন্দ্র দাস, সিক্তা রানী দে, মোসা. কনক লতা, আছমা আক্তার খানম, তৃষ্ণা তেরেজা ডি’ কস্তা, জান্নাতুল আফরোজা, প্রতীমা রানী পাল, বিপাশা দেবনাথ, এম এন এ চৌধুরী, এনায়েত আল আমিন, আওলাদ হোসেন মাছুম, তৈয়বুর রহমান, হালিম, রাহুল ও শাহাদাত।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত)  সেলিনা আক্তার খাতুন, বিএনএ’র সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নার্সিং কর্মকর্তা হাবিবুল বাশার সুমন, শিউলি সুলতানা, সাথী বিশ^াস, রুমি রানী দাস। সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আতিক হাসান।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৩