মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচীর উদযাপন করা হয়।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশনে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্বে এবং সুবর্নজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক বিষয়ে এক আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য এম, মোসাদ্দেক আহমদ মানিক, চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৬৫