শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় শ্যামলী বাসের চাপায় রুপবান বিবি (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে তিনটায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রুপবান বিবি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী।
জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদপুরের আল-মদিনা মসজিদের দক্ষিণ দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন রুপবান বিবি।
এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি শ্যামলী বাস(ঢাকা মেট্রো ব-১৫৪২০৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত রুপবান বিবিকে উদ্ধার করেছি। ঘাতক শ্যামলী বাস আমাদের হেফাজতে আছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডি.আর




