জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক সিলেটের উদ্যোগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ব্যাপক আয়োজনের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে।

শনিবার সকালে নগরীর উপশহরস্থ ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।


সীমান্তিকের উপ নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সীমান্তিক কর্মকর্তা মৌসুমী জান্নাত মৌ, মো. জয়নাল আবেদীন ও পিংকি চৌধুরী প্রমুখ।

সীমান্তিকের ব্যাপক কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল বলেন, বাংলার অকুতোভয় দামাল ছেলেরা জীবন বাজী রেখে যুদ্ধ করে তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের সম্মান ও দেশের মানুষের অধিকারকে এনে দিয়েছেন, তাদের কাছে আমার চিরঋণী। মুক্তিযুদ্ধের বীর শহীদদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করতে হবে।

তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিত উল্লেখ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করার আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৮