বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ফজর, জোহর ও আসরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রূহের মাগফেরাত কামনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন তাঁরা।
শনিবার নামাজের পর সিলেট নগরী ও নগরীর পার্শ্ববর্তী মসজিদগুলোর ইমাম ও খতিবরা বিশেষ মোনাজাতের আয়োজন করেন। সুশাসন, উন্নতি ও অগ্রগতির মাধ্যমে বিশ্বের বুকে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায় সেই মোনাজাত করেন ইমামরা। পাশাপাশি দেশ ও জাতির জন্য ক্ষতিকর দুর্নীতিবাজ, ঘোষখোর ও মজুতদারদের হেদায়েত কামনা করে মোনাজাত করা হয়।
সিলেটের যেসব মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছে- বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদ, দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদ, শাহ আবু তুরাব জামে মসজিদ, তালতলা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ, নাইওরপুল জামে মসজিদ, খোজারখলা মারকাজ মসজিদ, মদিনা মার্কেট জামে মসজিদ, রিকাবিবাজার জামে মসজিকদ, কাজলশাহ জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, কুমারপাড়া জামে মসজিদ, শাহিঈদগাহ জামে মসজিদ, টিলাগড় কেন্দ্রিয় জামে মসজিদ, কালিঘাট নবাবী জামে মসজিদ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৪




