মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের ফরিদপুরস্থ হযরত শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুলে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

হযরত শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্কুলের পরিচালক আব্দুল আমিন।


স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সেভেন এপিপিএন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটাঃ এস এ শফি, প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল গফুর। বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক ফখরুল ইসলাম, রাসেল আহমদ রাজু।

উপস্থিত ছিলেন- মুরব্বী মদরিছ খান, আনফর মিয়া, ছমক আলী, বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া বেগম, নার্গিছ ইসলাম, হাবিবা ইয়াছমিন, মাজেদা বেগম, নাজমা বেগম, সেলিনা আক্তার, দেবারতী ভূইয়া প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজির আহমদ ও গজল পরিবেশন করেন তাহের আহমদ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭৩