ব্যাংকার্স ক্লাব সিলেট’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক চত্বর হতে শোভাযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) রূপ রতন পাইন, মহাব্যবস্থাপক একেএম এহসান, ডিজিএম (প্রশাসন -১) খালেদ আহমদ, ডিজিএম (প্রশাসন -২) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, এটিএম আব্দুল্লাহ, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, আশরাফ আলী ভুঁইয়া, ব্যাংকার্স ক্লাবের সভাপতি সৈয়দ নকিব হোসাইন, ট্রেজারার মোহাম্মদ আলী আকতার, মোস্তাক আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান, সুব্রত তালুকদার, পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ ইকবাল হাসান, বিনয় ভূষণ রায়, জ্যোতি মোহন বিশ্বাস, মোঃ আশরাফ উদ্দিন, ছালেহ আহমদ, উপপরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, লিভাষ চন্দ্র পোদ্দার, নিরূপম তালুকদার, মোঃ আসাদুল হাকিম, অফিসার মোহাম্মদ আতাউর রহমান,মোঃ মনির উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ মোফাখখারুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭৪




