মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ‘সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম সমিউল আলম, সিলেট জজ কোর্টের ভিপি জিপি এডভোকেট একেএম ফখরুল ইসলাম, সংগঠনের বিভাগীয় কমিটির সহ সভাপতি মারিয়ান চৌধুরী, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, এডিশনাল পিপি এডভোকেট আনোয়ার হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কর, সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, নারী কমিটির সভাপতি বেগম সামছুন্নাহার মিনু, সাধারণ সম্পাদক, হাসনা হেনা চৌধুরী, নারী নেত্রী জান্নাত আরা খান পান্না, সুপ্তা বৈদ্য, মাহমুদা নাজিম রুবী, আছমা বেগম, ধ্রুব গৌতম, চৌধুরী দিলোয়ার হোসেন জিলন, এডভোকেট খন্দকার রানা, এডভোকেট কুতুব উদ্দিন, আব্দুল মালিক পুকন, বাহারুল চৌধুরী, গুলজার খান, সেবুল আহমদ, মিন্টু বৈদ্য, পবিত্র বেদ্য, মাসুক আহমদ প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯