সিলেট নগরীর নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও সমাজসেবী আনোয়ার হোসেন রানা’র মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নয়াসড়কে বাদ এশা মুরব্বি নাজমুল ইসলাম চৌধুরীর বাসভবনে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
মুরব্বি, প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবী বিনিত চক্রবর্তী সভাপতিত্বে ও সংগঠক ইসমাইল হোসেন খোকন এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানারা বেগম, বিশিষ্ট মুরব্বি নাজমুল ইসলাম চৌধুরী, জয়দেব শর্মা চৌধুরী, আশরাফ হোসেন সাহেদ, কামরুল হোসেন রাজিব, অভিজিৎ সেন, কল্লোল জ্যোতি বিশ্বস জয়, মঙ্গল সেন, সাজু আহমদ, এজাজ আহমদ, সাকি হাজারি, রেজন আহমদ।
স্মরণ সভায় বক্তারা বিশিষ্ট সমাজসেবী ও নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মরহুম আনোয়ার হোসেন রানা'র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন, নয়াসড়ক এলাকার সবার সুখে দুঃখে তিনি যেভাবে কাজ করেছে তা অনুকরণীয় হয়ে থাকবে। তিনি নয়াসড়ক এলাকার সবাইকে নিয়ে একটি পরিবারের মত আগলে ধরে রেখেছিলেন। আমরা মরহুম আনোয়ার হোসেন রানা'র জীবন কে অনুসরণ করে সকল ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে ঐতিহ্যবাহী নয়াসড়ক এলাকার মানুষের কল্যাণের জন্য সব সময় কাজ করে যাবো।
আলোচনা সভা শেষে মরহুম আনোয়ার হোসেন রানা'র রুহের মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আনোয়ার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




