মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইউনিক সোসাইটির উদ্যোগে মিশন ২৬-এর সূচনায় স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ইউনিট সোসাইটির আয়োজনে, সৃষ্টিসেবা মানব কল্যাণ সংস্থা ও রোটারি ক্লাব অব গার্ডেন সিটি এর সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট-২ এর সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিল আজাদুর রহমান আজাদ, ধ্রুবতারা ইউথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী।


সংগঠনের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছামিউল হক, ওবায়দুর রহমান চৌধুরী বাপ্পী, সৃষ্টিসেবা মানব কল্যাণ সংস্থা'র সভাপতি জে. এম. হুসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দে, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ সিদ্দিকী, আজহারুল, মারুফ আহনাফ, রাজু আহমদ, পবিত্র দাস, রতন দাস, রোটারি ক্লাব অব গার্ডেন সিটির সভাপতি প্রকৌশলী মো. সোহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নাজমুল ইসলাম, এসিস্টেন গভর্নর রোটারিয়ান আব্দুর রশিদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সোহেল আহমদ, রোটারী ক্লাব অব গার্ডেন সিটির ডাইরেক্টর এডভোকেট মো. সুহেল মিয়া, সৌরভ, মিজান, কিবরীয়া, রাজু, জয় মালাকার, রোহান রুব প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি