সিলেট নগরীর মিরাবাজার এলাকাবাসীর উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ মার্চ) মিরাবাজার মডেল হাই স্কুল মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল হযরত আল্লামা ফখর উদ্দীন চৌধুরী ফুলতলী।
আরও উপস্থিত থাকবেন তায়্যিবাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুল মোছাব্বির, রাখালগন্জ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শিহাব উদ্দীন আলীপুরী, মাওলানা আল আমিন আস-সাদি ময়মনসিংহ, মাওলানা অলিউর রহমান শফিকি (ঢাকা), মাওলানা রফিকুল ইসলাম খান, প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খানসহ আরও স্হানীয় উলামায়ে কেরামগণ।
মাহফিল দুপুর দুইটা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।
মিরাবাজার ওয়াজ মাহফিল কমিটির পক্ষে সৈয়দ সাদিকুজ্জামান সাদি সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে আমন্ত্রণ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




