মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের রক্তদাতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে।

রবিবার নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকায় মুজিব জাহান রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুজিব জাহান রেডক্রিসেন্ট সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

ইউনিটি ব্লাড সোসাইটির সভাপতি জাবির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি আহমদের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন- ইউনিটি ব্লাড সোসাইটির উপদেষ্টা ফেরদৌস চৌধুরী রুহেল, সোহরাব আহমদ পবলু ও রাশেদ নেওয়াজসহ ইউনিটি ব্লাড সোসাইটির সদস্যবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিটি ব্লাড সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আরাফাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমদ, দপ্তর সম্পাদক অসিম দে, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সহ- সমাজ সেবা সম্পাদক মিলন আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান জামিল বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। এর মাধ্যমে একটি মানুষের জীবন রক্ষা পায়। এমন কাজে তরুণ সমাজের এগিয়ে আসা সমাজের জন্য একটি কল্যাণকর বার্তা। এর ধারা অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে জাবির তালুকদার বলেন, আমরা ভালো কাজে নিজেদের বিলিয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই। যাতে বেশি বেশি করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭