দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউটস্হ রইছ মিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা রবিবার স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রইছ মিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল আলী বাদল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রইছ মিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন।


উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, পরিচালক আনছার আহমদ, নিজাম আহমদ, খলিলুর রহমান, ফজর আলী,আলাল আহমদ, শিক্ষক হাবিবুর রহমান, মুসলেহ উদ্দিন, মাছুম আহমদ, হাবিবে মিল্লাত, রুহেল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান এবং এ ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫