সিলেট নগরীর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, সৈয়দ মূগনী নিবাসী কবির আহমদ অভার মৃত্যুবরণ করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ত্যাগী এই নেতা মৃত্যুকালে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭