সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও ইমদাদুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে অসামাজিক করছে’ শিরোনামে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুইটি দল অংশগ্রহণ করে।


বিতর্কের মাধ্যমে উভয় পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, টিকটক,লাইকিসহ বিভিন্ন মাধ্যমে সুফল কুফলসহ পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেন। প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকদের পক্ষ থেকে একটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী রহমনা আক্তার নিহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর সার্কেল শুভাশিষ ধর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ থানার সিনিয়র এসআই আলাউদ্দীন, বিট অফিসার বাবুল হাওলাদার, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া, সহকারি শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, আফজাল হোসেন, রাজু প্রমুখ।

এসময় বিচারকের দায়িত্ব পালন করেন বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জুবায়ের, বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আহমদ খান।

পরে বিজয়ী ও বিজিত দলের মধে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-০৯