রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে এবং লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালনায় রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমায় রাগীবনগরে অবস্থিত রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে।


ফাইনাল খেলা সুনামগঞ্জের প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাব এবং ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির মধ‍্যে অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাব।

খেলায় প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের দেয়া ১৪০ রানের বিপরীতে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি ১৩২ রান সংগ্রহ করে। এতে ম‍্যান অব দ‍্য ম‍্যাচ হয় প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের নিপু, সেরা বলার গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির সাব্বির। ম‍্যান অব দ‍্য টুর্নামেন্ট প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের ওয়াসিফ।

দশটি টিমের অংশগ্রহনে মাসব‍্যাপী এ টুর্নামেন্ট পরিচালিত হয় রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০২২ কমিটির ব‍্যবস্থাপনায়। এ টুর্নামেন্টে টিম শেখ রাসেল, রাগীব রাবেয়া ১, রাগীব রাবেয়া ২, প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাব, তেতলী ক্রিকেট এ‍্যাসোসিয়েশন, রয়‍্যাল র‍েঞ্জার, পল্লবী ক্রিকেট এ‍্যাসোসিয়েশন, অল ব্রাদার্স, গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি বাংলাদেশ স্পোর্টস মারচেন্ট, ক্লেমন সুরমা ক্রিকেট ক্লাব এবং সাইক ক্রিকেট এ‍্যাসোসিয়েশনের মধ‍্যে ২৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বিকাল ৪টায় এ টুর্নামেন্টে ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সুন্দর পরিবেশে এ টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন‍্যবাদ জানিয় বলেন, আজকের এ খেলা খুবই সুন্দর হয়েছে। ভবিষ্যতেও রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে খেলতে আসবে এবং খেলার মানোন্নয়ন হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় আজ রাগীবনগরে এ টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে । তিনি রাগীব আলী টি-২০ টুর্নামেন্টের সফলতায় সন্তুষ্ট প্রকাশ করেন এবং খেলোয়াদের উৎসাহ প্রদান করার জন‍্য রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, ছাত্রকল‍্যান উপদেষ্টা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম।

রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারি পরিচালক মো. জমিরুল হক তালুকদারের সভাপতিত্বে এবং জাতীয় ক্রিকেটার এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইমরাল আলী এনামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির কনভেনার, উপদেষ্টা লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব ও পরিচালক ফিজিক্যাল এডুকেশন লিডিং ইউনিভার্সিটি মো. মাহবুবুর রহমান, সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, মালনীছড়া চা বাগানের সিনিয়র সহকারি ব‍্যবস্থাপক মো. আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩