সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 'লেকচারার’স অ্যান্ড এসিস্টেন্ট প্রফেসর’স সোসাইটি (ল্যাপস)' এর নতুন কার্যনির্বাহী কমিটি-২০২২ ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একোয়াকালচার বিভাগের প্রভাষক মো. আবু কাওসার।


মঙ্গলবার (২৯ শে মার্চ) এক কার্যনির্বাহী সভার মাধ্যমে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এতে সহ-সভাপতি হিসাবে শারমিন আক্তার ( সহকারী অধ্যাপক, কৃষি পরিসংখ্যান বিভাগ), কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, (সহকারী অধ্যাপক, ফিজিওলজি বিভাগ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জামিল আহমেদ (প্রভাষক, বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগ) কে নিযুক্ত করা হয়েছে ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডাঃ মোঃ মওদুদুল হাসান তালহা (প্রভাষক , ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগ) মোহন নন্দী (প্রভাষক, কীটতত্ত্ব বিভাগ), নিশাত তাসনীম (প্রভাষক, জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ), মোঃ জয়বুর রহমান (প্রভাষক, এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ), দেবাশিস শর্মা (প্রভাষক, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ), ফয়েজ আহমেদ (প্রভাষক, মলিকুলার বায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-০১