ফাইল ছবি

তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে ভিড়ের মধ্যে পড়ে সংকর দাস (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে তার মৃত্যৃ হয়।


তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান করতে এসে ভিড়ের মধ্যে পড়েন। একপর্যায়ে অসুস্থ্য হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সুশংকর দাসের ভাতিজা ধীরেশ দাস বলেন, অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন তারা। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে তার চাচার মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফতার বললেন, শুনেছি এক বৃদ্ধে ভিড়ের মধ্যে পড়ে মারা গেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-০৩