সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- বিসিএসআইআর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সালমা আহমেদ।
আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, ওসি দেবদুলাল ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন।
মেলায় ৭টি স্টল বসেছে। মেলা শেষ হবে ৩১ মার্চ বৃহস্পতিবার। প্রথম দিনে বিষয়ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৮




