কুলাউড়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে. আর. শাহরিয়ার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে কর্মকর্তাদের করনীয় নানা বিষয় অবহিত করেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে. আর. শাহরিয়ার।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীর অংশ নেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৫