দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।

বুধবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব চৌধুরী সামিরা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।


অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ দেশের অন্যতম বিদ্যাপীঠ এম.সি. কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। প্রফেসর রিয়াজ ১৪শ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

নবনিযুক্ত অধ্যক্ষ সিলেটভিউকে বলেন, ‘সরকারি কলেজ দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরুদায়িত্ব নিতে যাচ্ছি। কলেজটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।’

একইদিন দেশের আরও কয়েকটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


সিলেটভিউ২৪ডিটকম / পিডি / ডি.আর