ইউক্রেনে অভিযানের পর প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন সফরে লাভরভ আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে দুইটি বহুদেশীয় বৈঠকে অংশ নেবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের প্রতিনিধিত্ব করবেন এবং তালেবান নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আঞ্চলিক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৈঠকগুলো আনহুই প্রদেশের একটি প্রাচীন শহর টুনক্সিতে অনুষ্ঠিত হবে। টুনক্সি কূটনীতিকদের রাজধানী হিসেবে পরিচিত। বেইজিং এবং অন্যান্য বড় চীনা শহরে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় ২১ দিনের করোনভাইরাস কোয়ারেন্টাইন ছাড়াই এই শহরে বৈঠকের অনুমতি হয়েছে।
তবে আফগানিস্তান ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চীনা ও রুশ পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৪
সূত্র : যুগান্তর




