বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ফেঞ্চুগঞ্জ উপজেলার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশায় দলীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এক বার্তায় তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুজিব আদর্শের বৃহৎ এক পরিবার। এই ইউনিটের সাধারণ সম্পাদক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায়  বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।



একইসাথে দলের সকল স্তরের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।


অতীতের মত ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে মুজিব আদর্শকে ধারণ স্বেচ্ছাসেবক লীগের আরও সুসংগঠিত ইউনিট উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম/কমা./পিডি