লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিই ফ্যামিলি এবং সিই অ্যালামনাই এর উদ্যোগে উচ্চ ভবন তৈরির নকশায় বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী আরসি স্ট্রাকচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ সকাল ১০টায় "Workshop on Design of High Rise RC Strcture Based on BNBC 2020' শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা ড. মো. জহির বিন আলম।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আমিনুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারশন হিসেবে উপস্থিত ছিলেন- পিডাব্লিওডি ডিসাইন ডিভিশন ৫, ঢাকা এর এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার এবং বিএসপিপি এর ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহিদ হাসান খান।
উচ্চতর ভবনের উন্নত ডিজাইন তৈরিতে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদের একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে ড. কাজী আজিজুল মাওলা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্মাণ খাত বা পুর প্রকৌশলে সাশ্রয় ও টেকসই সমাধান সম্ভব। এসময় তিনি প্রকৌশলীদের বিল্ডিং কোড মেনে স্টাকচার তৈরী করার জন্য আহবান জানান।
কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং সিই অ্যালামনাই সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯




