অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (সাবেক) মো. মহিবুল হোসেইন বলেছেন, একটা সময় অন্য এলাকার মানুষ জৈান্তিয়া এলাকার মানুষকে অবঙ্গা করতো, এখন সেটা তেমনভাবে কেউ করে না। কেননা, বর্তমানে জৈন্তার মানুষ বিভিন্নভাবে এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে।বিবেদ ভুলে গিয়ে জৈন্তিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে, সেই কাজে আমাকে সবসময় পাশে পাবেন। তবে, সবার আগে শিক্ষাখ্যাতকে সমৃদ্ধ করতে হবে।সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে।

মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরুক্ত কথাগুলো বরেন।


জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন- মিশন এবং ভিশন ঠিক করতে পারলে টার্গেট ফিলাপ হবে। আজকাল সফল হতে হলে গতি বাড়াতে হবে। স্লো গতির দিন এখন নেই। একইভাবে দাবি আদায়ে সুসংগঠিত হওয়ার বিকল্প নেই। মনে রাখবেন, ভালোর সাথে কিছু খারাপ থাকাটাই স্বাভাবিক। সব প্রতিষ্ঠান সরকারীকরণের দোহাই বাদ দিয়ে বেকারত্ব দূরিকরণে ছেলে-মেয়েদের খুববেশি শিক্ষিত করতে না পারলে অন্তত কারিগরী শিক্ষা দিন। কারিগরী শিক্ষা থাকলে সময় অপচয় করবে না।

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, আলীরগাও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, লেখক-প্রকাশক ও শিক্ষা কর্মকর্তা পুলিন রায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ দাস।

বিশেষ অতিথির বক্তব্য গোলাম কিবরিয়া হেলাল বলেন- আমরা যখন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদে আসি, বসি রাজনীতির উর্ধে ওঠে এলাকার স্বার্থে কথা বলি। ভেদাভেদ ভুলে আসুন বৃহত্তর জৈন্তার উন্নয়নে এক টেবিলে বসি, আলোচনা করি। একটা সময় আমাদের আশ্রয়ের জায়গা ছিলো না, এখন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রয়েছেন, তার মধ্যে আমাদের দাবীগুলো কিছুটা কমিয়ে হলেও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রয়োজন বোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিতে চায়। জ্বালাও পুড়াও না করে আমরা সৃষ্টিমুখর কাজ করলে, সরকার অবশ্যই আমাদের প্রতি আন্তরিক হবে।

৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ এবং ছাত্র পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্য থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন ইউনিয়নে যাঁরা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা- সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মাশুক আহমদ, ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলাতান করিম, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দীন, এডভোকেট আকমল হোসেন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, মইনুল হোসেন, হানিফ মোহাম্মদ, মনির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিষদের অন্যতম দায়িত্বশীল প্রভাষক লুৎফুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ঠার মোঃ ফয়জুল্লাহ, মকসুদুল হক, মোঃ জাকারিয়া, এডভোকেট আব্দুল্লাহ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ, ইমদাদুল হক ইমদাদ, ইকবাল আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০