আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বইমেলার উদ্বোধন, নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন অতিথিরা। নজরুল একাডেমি বড়লেখার আয়োজনে চতুর্থবারের মতো এ বইমেলা হচ্ছে।
বড়লেখা পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বইমেলা।
আয়োজকেরা জানিয়েছেন, মেলায় প্রথমা প্রকাশন ও মাছরাঙা প্রকাশনের বইয়ের স্টল থাকবে। মেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে বড়লেখা প্রেসক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট। দিনব্যাপী আয়োজনে থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও বৃক্ষরোপণে বিশেষ অবদান ও গুণীজনদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা হবে। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে বড়লেখায় মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এজেএল




