সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
প্রধান শিক্ষিকা সাহানা আফরোজ রোজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৯




