সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি শাহাব উদ্দিনের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আইয়ূব আলী।
সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলার উলামায়ে কেরামগণ রমজানের গুরুত্ব ও তাৎপর্য সহ সুনির্দিষ্ট ১৭টি বিষয়ের উপর বয়ান পেশ করেন।
মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা শামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভোলাগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, আখতারুজ্জামান নোমান, মাওলানা শফিকুল হক।
সমাবেশ উপস্থিত থেকে বয়ান পেশ করেন, মুফতি সিকন্দর আলী, মুফতি ফখরুল ইসলাম মাসরূর, মাওলানা হাফিজ জামাল উদ্দিন, মাওলানা আহমদ ইয়াকুব ছাতকী, মাওলানা আব্দুন নূর, মাওলানা সুহেল আহমদ, মাওলানা হাফিজ ফখর উদ্দিন, মাওলানা হাফিজ মাহমুদুল হাসান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২৬




