সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভারত মেঘালয় সীমান্ত ডলুরা ৪৮ মুক্তিযোদ্ধা সমাধি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিন ব্যাপী আনন্দ ভ্রমণে যোগ দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে গান,নাচ ও ধামাইলের মাধ্যমে দিনটি উপভোগ করেন সাংবাদিকরা।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের নেতৃত্বে আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক আল হেলাল,মাসুম হেলাল, মিজানুর রহমান, সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, জুনু চৌধুরী, শামসুল কাদির মিছবাহ, জসিম উদ্দিন, তৌহিদ চৌধুরী প্রদ্বীপ, আমিনুল হক, ফরিদ মিয়া, আনোয়ারুল হক, শহীদনূর আহমেদ, রুজেল আহমদ, বাবুল আহমদ, সুলেমান কবীর, জাহাঙ্গীর চৌধুরী, কর্ণ বাবু দাস, শাহীন রহমান প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩০




