সিলেটের বিশ্বনাথে ‘সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে উপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজে অসচ্ছল ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী, ছাতা ও পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।


বিদ্যালয় গভনির্ং বডির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল।

সভা শেষে সরুয়ালা ফাউন্ডেশনের উদ্যোগে ৩শত জনকে ইফতার সামগ্রী, অসচ্ছল ২৮ জন ছাত্রীকে ছাতা ও একাদশ শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আখলাকুর রহমান, আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, সহকারী শিক্ষক সমীর কান্তি দে, মাওলানা আবুল বাসার, কামরুন্নেছা বেগম, সেলিনা খাতুন, সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের সদস্য নেছার আহমদ মুজিব প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৪